
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সাদা মিয়া (৪০)নামে এক মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।
৪ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৮ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদা মিয়া ওই গ্রামের বাহাদুর আলীর ছেলে এবং ২মেয়ে ২ ছেলের জনক। নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮ ঘটিকার দিকে সাদা মিয়া তার বাডীর পাশে পয়াস্তীর চর গ্রামে ধান ক্ষেতে প্রতি দিনের ন্যায় সেচ পানি দিতে গেলে মটরের বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পরে ৷

এসময় মটরের সুইচ দিতে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয় সাদা মিয়া ৷ প্রথমত মটরের মালিকের স্ত্রী দেখতে পেয়ে স্থানীয় দের খবর দেন ৷ পরবর্তী তে স্থানীয়রা এসে সাদা মিয়া কে মৃত পান ৷ ইউপি সদস্য হারুন অর রশীদ, এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সাদা মিয়ার বসতবাড়ী ছাড়া কোন জমিজমা নেই।
সে তার মটর সাইকেল চালিয়ে সংসারের যাবতীয় খরচ বহন করতো। তার রেখে যাওয়া ৪ ছেলে মেয়েদের নিয়ে তার স্ত্রী কিভাবে সংসার চালাবে, এটাই এখন বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী