
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যলয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম সহ অন্যানরা বক্তব্য রাখেন । এ সময় সহকারী কমিশনার ভূমি আব্দুল্লা আল রিফাত,পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল সহ সরকারী কর্মকর্তা,এনজিও এবং সুশীল সমাজের প্রতিধিরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী