
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় খড় বোঝাই ট্রাকে ২০০ বোতল ফেনসিডিলসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম।
আককৃত হলেন, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রয়াগপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে এনামুল হক (২৫), দিনাজপুর কোতোয়ালি থানার সুইহারি গোপালবাগ এলাকার আব্দুল জলিলের ছেলে রানা (২৮) ও দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর সাতভায়া পাড়া গ্রামের মইনুলের ছেলে গোলাম মোস্তফা (৩৩)।
পুলিশ জানায়, বুধবার ২৭ সেপ্টেম্বর বিকেলে রাণীশংকৈল থানার এসআই এরশাদের নের্তৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাঘবপুর স্কুলের পূর্বদিকে জনৈক মোমিনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর ওৎ পেতে থাকে। এ সময় খড় বোঝাই একটি ট্রাক এলে সেখানে তল্লাসী চালিয়ে ট্রাকের খড়ের ভিতর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে ধানের খড় বোঝাই ট্রাকে করে ফেনসিডিল ঢুকিয়ে পাচার করে করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাতোর ইউনিয়নের ফুটানি টাউন বাজারের উত্তর দিকে মুমিনের বাড়ির সামনে পুলিশ অভিযান চালায়। এ সময় ফেনসিডিলসহ ৩ যুবককে আটক করা হয়। আটক ট্রাকের নম্বর-ঢাকা মেট্রো-ড ১১-৬৯৮৮।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা