
রবিউল হাসান লায়ন : উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মিদন উপলক্ষে জামালপুরে এতিম শিশুদের সাথে নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের রানী কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন জামালপুর-৫(সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ, যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য অধ্যাপক মো. সুরুজ্জামান, হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার, শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্র, অপারেজয় বাংলাদেশ ও স্নেহা আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন এতিমখানার সুবিধা বঞ্চিত শিশুরা অংশগ্রহণ করে।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। পরে সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ