
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে ববিতা পারভীন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকার ঝিনাইগাড়ি খাল থেকে ওই কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরী ববিতা পারভীন পাঁচবিবি উপজেলার পাথরঘাটা গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ববিতা গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
সকালে পাথরঘাটা এলাকার ঝিনাইগাড়ি খালে একটি কিশোরীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ওই খাল থেকে মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, স্থানীয়রা ওই কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে জানা যাবে এর মূল রহস্য।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক