হোম » অপরাধ-দুর্নীতি » সেভেন স্টার ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমান

সেভেন স্টার ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমান

মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সেভেন স্টার ক্লিনিক এন্ড ডায়াগনিষ্ট সেন্টারে  ভ্রাম্যমান  আদালত বসিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে  সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা.জান্নাতুন ফেরদৌস হ্যাপির নেতৃত্বে সেভেন স্টার ক্লিনিক এন্ড ডায়গনিক সেন্টারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, ময়লা আবর্জনা ব্যবস্থাপনা ত্রুটি,চতুর্দিকে দুর্গন্ধ, এবং ফ্রিজে মেডিসিনের পরিবর্তে মাংস সংরক্ষণ, টেষ্ট করা হয় না এমন টেষ্টের মূল্য তালিকা প্রদর্শনসহ,রোগীদের তত্ত্বাবধানের জন্য প্রয়োজনীয় নার্স না থাকায় জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২৫ দিন বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা.জান্নাতুন ফেরদৌস হ্যাপি।
ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন ডোমার থানার পুলিশ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি অফিসার কামরুল হাসান নোবেল ও প্রসিকিউটর হিসেবে স্বাস্থ্য পরিদর্শক  মো.আল আমিন রহমান ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!