
হাবিবুর রহমান: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব উল্লাপাড়া” (পিইউএসএইউ) এর সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল্লামা ইকবাল পলাশ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সুমন হাসান।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনটির সাবেক সভাপতি নাঈম হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি আল্লামা ইকবাল পলাশ বলেন- শুরু থেকেই এই সংগঠনের প্রতি আবেগ এবং ভালোবাসা ছিল অফুরন্ত। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই এই সংগঠনের সাথে কাজ করছি। বর্তমানে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে।
সামনের দিনগুলোতে এই সংগঠন সকল শিক্ষার্থীদের নিয়ে উল্লাপাড়া উপজেলার শিক্ষা কার্যক্রম সহ সকল বিষয়ে নিজেদের অবস্থান সুসংগঠিত করতে কাজ করে যাবে, এছাড়াও সামাজিক ও সেবামূলক কাজে সর্বোচ্চ কার্যক্রম হাতে নিবে সংগঠনটি। সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে আমি আমার দায়িত্ব পালন করবো এবং শিক্ষার্থীদের যেকোন সহায়তায় আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ।সাধারণ সম্পাদক মোঃ সুমন হাসান তার বক্তব্যে বলেন- বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জ্ঞানচর্চার জায়গা। সামাজিক ক্লাবগুলো সেই জ্ঞানচর্চাকে আরো বেশি প্রভাবিত করে। এই ক্লাবটি শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকান্ডকে বিকশিত, আন্তনির্ভরশীলতা এবং সময়োপযোগী হিসেবে গড়ে তুলতে কাজ করবে। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক এবং জাতীয় উন্নয়নে অবদান রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যায় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সকল প্রকার জাতীয় অনুষ্ঠান পালন এবং সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক