
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও ) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ পীরগঞ্জ সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান বদরুল হুদাকে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার ( ২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষর কার্যালয়ে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে নবাগত অধ্যক্ষকে এ ফুলের শুভেচ্ছা জানা হয়।
বদরুল হুদা অধ্যাপক হিসেবে পীরগঞ্জ সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি পীরগঞ্জের শহীদ বুদ্ধিজীবি ডাঃ সুজাউদ্দীনের আহমদ এর কনিষ্ঠ পুত্র। ১৬তম বি.সি.এস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে পীরগঞ্জ সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।
উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ- ২ শাখা এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদায়নের আদেশ দেয়া হয়। সোমবার পীরগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ।
এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু,সহ-সভাপতি ওয়াহিদ , সাধারণ সম্পাদক হাসিনুর ইসলাম,যুগ্ন সম্পাদক রেজভী ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইফতি,রিপন, সাগর সহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান