
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া সদর উপজেলার নিশিন্দার ইউনিয়ন যুবদলের উদ্যোগে দশঠিকা উত্তর সরদারপাড়া জামে মসজিদে বাদ জুম্মা তিন বারের সাবেক প্রধান মন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
যুবনেতা জিসান আহম্মেদ জুয়েলের সভাপতিত্বে দোয়ার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক রাব্বী। তিনি সকল পেশা শ্রেনীনির জনসাধারণ ও মসজিদের মুসল্লিদের কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু জন্য দোয়া কমনা করেন।
এসময় উপস্থিত ছিলেন যুবনেতা সহিদুল ইসলাম সাওন, নাদিম ইসলাম, রাসেল হোসেন, আশরাফুল ইসলাম, রাজু আহম্মেদ, আল আমীন, মেহেরাজ হোসেন, ওরেন্জ, সেলিম, তারিকুল ইসলাম, জাকিরুল রনি, রানা, এরশাদ, সমাজ সেবকমজিবুর রহমান সরদার, টুকু মিয়া সরদার, আব্দুল লতিফ সরদার, বাসেদ সরদার, আমির আলী বাঘা, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন দশঠিকা উত্তরপাড়া জামে মসজিদের খতিব মুফতী আহমাদ হাসান। শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার