
দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলা রাজাপুর ও কোরাইশমুন্সি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেরাজ শারবীন। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ অভিযান পরিচালনায় রাজাপুর ও কোরাইশমুন্সি বাজারে পণ্য সামগ্রীর সরকারি মূল্যে বিক্রয় ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে তিন ব্যবসায়ীকে ৫,০০০/- (পাচঁ হাজার) টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেরাজ শারবীন ।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা