
আওয়াজ অনলাইন: শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় এবার কানাডায় ভ্রমণকারী ও বসবাসকারী ভারতীয় নাগরিকদের সর্ব্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে দিল্লি।
একই ঘটনার জেরে উভয় দেশ একে অপরের কূটনীতিককে বহিষ্কার করার একদিন পর এ আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
জানায়, কানাডায় ভারত-বিরোধী কার্যকলাপ বাড়ায় তারা দেশটিতে ভ্রমণকারী ও বসবাসকারীদের উদ্দেশে এই সতর্কতা জারি করেছে।
সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জুনে ব্রিটিশ কলাম্বিয়ায় শিখ সম্প্রদায়ের নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার অভিযোগ করেন। যুক্তরাষ্ট্র ও কানাডার গোয়েন্দা সংস্থা একসঙ্গে এ হত্যার তদন্ত করেছে।
ভারত হত্যার অভিযোগ অযৌক্তিক বলে দাবি করেছে।
সম্প্রতি জি-২০ সম্মেলনে ট্রুডো-মোদির দ্বিপাক্ষিক আলোচনা বাতিল ও শুল্কমুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে।
বিশ্লেষকরা বলছেন, দেশ দুটির সম্পর্ক এখন সর্বকালের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প