
স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ: ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) আয়োজিত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায়, ইএসডিও সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় বিনামূল্যে ডায়াবেটিস ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার জাবরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠানিক ভাবে এ ডায়াবেটিস ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্যক্যাম্পের উদ্বোধন করেন জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।
এসময় ইএসডিওর জাবরহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার রেজাউল করিম, শাখার প্রকল্প সমন্বয়কারী আজিজুল হক, স্বাস্থ্য কর্মকর্তা হেলাল উদ্দীন, সমাজ উন্নয় কর্মকর্তা বিনিয়াস রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ক্যাম্পে ইএসডিও একদল স্টাফসহ দিনাজপুর এম আঃ রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) সিসিডি (বার ডেম) এফসিপিএস (মেডিসিন)কনসাল্টেট (মেডিসিন) এর ডাঃ বিজয় হেমরম ও পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শ্রীকান্ত রায় এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক