
আওয়াজ অনলাইন: চলতি অর্থবছরের শেষ নাগাদ বাংলাদেশের মূল্যস্ফীতি কমার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি।
বুধবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক সেপ্টেম্বর ২০২৩-এ এ তথ্য জানানো হয়।
এতে অর্থবছর শেষে মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসার পূর্বাভাস দেয়া হয়েছে। বাংলাদেশের মূল্যস্ফীতি গত কয়েক মাস ধরেই ১০ শতাংশের কাছাকাছি রয়েছে। সব শেষ আগস্টে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।
এডিবি বলছে, সংকোচনমূলক মুদ্রানীতি, কৃষি উৎপাদন বৃদ্ধি ও বিশ্ববাজারে অ-জ্বালানি পণ্যের দাম খানিকটা কমার কারণে বাংলাদেশে মূল্যস্ফীতি কমতে পারে।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে এডিবি। এর আগে গত জুলাইতে প্রকাশিত আউটলুকেও এডিবি সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল।

আরও পড়ুন
কোটি টাকার যুগে এক হাজার টাকার নোট এখন অনেকটাই অপ্রতুল মনে হচ্ছে
গতি পাচ্ছে না দেশের প্রধান শেয়ারবাজার
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান