
আবু তারেক বাঁধন , পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ ঠাকুরগাঁও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির।
সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মুনছুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক ও জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা জাতীয় পাটির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, আ’লীগ নেতা ও বিশষ্ট ব্যাবসায়ী হাবিবুর রহমান নান্নু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নুরনবী চঞ্চল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সহসভাপতি বুলবুল আহাম্মেদ, কোষাধক্ষ দেলোয়ার হোসেন দুলাল, সাহিত্য সাংস্কৃতিক ক্রীড়া ও পত্রিকা বিষয়ক সম্পাদক বাদল হোসেন, সিনিয়র সাংবাদিক ফজলুল কবির ও দীপেন্দ্র নাথ রায়, সাংবাদিক মুনসুর আহম্মেদ, জিয়াউল্লাহ রিমু ,আবুতারেক বাঁধন, ফাইদুল ইসলাম, লিমন সরকার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা