
শাহজাহান সিরাজ : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বিকল্পধারা বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ১৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে এক যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক ও গাইবান্ধা-৫ (সাঘাটা ফুলছড়ি) আসনের বিকল্প ধারা থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম।
বিকল্পধারা বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার যুগ্ন আহবায়ক মোঃ আলিউল আজমের সভাপতিতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল বাকী সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম মাস্টার প্রমূখ।
এই মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের পূর্বে উদাখালি বাজারের সকল ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করে কুলা-প্রতীকে ভোট চান বিকল্পধারা বাংলাদেশ এর মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা