
অজ্ঞাতপরিচয় চোরের দল ইতালি প্রবাসীর ঘর থেকে ২১ ভরি সোনার অলঙ্কার ২৪ ভরি রূপা, নগদ ২০ হাজার টাকা ও একটি ডিএসলার ক্যামেরাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশের একটি টিম।

ক্ষতিগ্রস্ত ইতালি প্রবাসী আবু ইউসুফ আলী মিয়া বলেন, আমার নিজস্ব ৫তলা বাড়ির নির্মাণ কাজ চলছে। রাজমিস্ত্রীদের বিদায় করে শুক্রবার রাত ৮টার দিকে আমার পরিবার নিয়ে শশুর বাড়িতে যায়। আজ শনিবার সকাল ৮টার দিকে বাড়ীতে এসে দেখি ঘরের দরজা ও আলমারীর তালা ভাঙ্গা। পরে ঘরে প্রবেশ করে দেখতে পায় আলমারীতে থাকা ৩টি স্বর্ণের হার, ২ জোড়া বালা, ১২/১২টি স্বর্ণের চেইন, ২০/২৫টি আংটি, ২৪ ভরি রুপা ও একটি ডিএসলার ক্যামে ও একটি মাটির ব্যাংক থেকে ২০ হাজার টাকা চুরি হয়েছে। এসকল চুরি যাওয়া মালামালের মুল্য প্রায় ২২ লক্ষ ৪০ হাজার টাকা বলে তিনি জানান।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, প্রবাসীর বাড়িতে চুরির খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় প্রবাসী আবু ইউসুফ আলী মিয়া থানায় একটি অভিযোগ দিয়েছে। আমরা চোর শনাক্ত করে তাদের গ্রেফতার ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ