
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে আবু রায়হান (১৮), নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । বুধবার (১৩ সেপ্টেম্ব) দিবাগতের কোন এক সময় আত্মহত্যা করে বলে ধারনা করা করছে স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত আবু রায়হান উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডুহরী গ্রামের বাবলু শাহ এর ছেলে।
গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য তবিবর রহমান জানায়, প্রায় ৯ বছর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিল রায়হান। ছেলেটির অতিরিক্ত রাগ স্বভাবের ছিলো। পারিবারিক কোন কারণে রাগে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। শয়ন কক্ষে কাঠের তীরের সহিত গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে ধুনট অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা