
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি এলাকায় অভিযান চালিয়ে ওইসব পণ্যসামগ্রী উদ্ধার করা হয়। বুধবার বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া ওই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ১১ বস্তা ভারতীয় পণ্যদ্রব্য (বিস্কুট, চকলেট, চালের কুড়া) উদ্ধার করে পুলিশ। তবে ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, ওই ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন