হোম » অন্যান্য বিভাগ » নাটোরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপাকে কৃষক পরিবার 

নাটোরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপাকে কৃষক পরিবার 

মোস্তাফিজুর রহমান, নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার ১ নং ছাতনা ইউনিয়নের তেলকপি পাঁচানী পাড়া কৃষক মোঃ একেনের বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভূমিভূত হয়েছে তার চারটি বসত ঘর। 
১১ সেপ্টেম্বর রাত ৯ টা ৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গ্রামবাসী ও নাটোর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম  হলেও কৃষক মোঃ একেনের বসত ঘর চারটি কৃষি পণ্য ভুট্টা, পাঠ, নগদ টাকা আসবাবপত্র ততক্ষণে পুড়ে ছাই নিঃস্ব হয়ে পড়েছেন মোঃ একেন। পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের নাটোর সদর হাসপাতালে রাতেই ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কৃষকের ক্ষতি হয়েছে ১০ থেকে ১২ লক্ষ টাকা । এলাকাবাসীর দাবি নাটোর জেলা প্রশাসক, স্থানীয়  এমপি ও ইউপি চেয়ারম্যান সহ সকল রাজনীতিবিদদের কাছে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে  সহায়তার জন্য জোর দাবি জানিয়েছেন ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!