হোম » অন্যান্য বিভাগ » বগুড়ায় ওজনে ডিজেল কম দেওয়ায় ফিলিং স্টেশনে জরিমানা

বগুড়ায় ওজনে ডিজেল কম দেওয়ায় ফিলিং স্টেশনে জরিমানা

এম,এ রাশেদ: ওজনে ডিজেল কম দেওয়ায় বগুড়ায় এক ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের স্টেশন রোড মিতালি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব মিয়া। তিনি বলেন, মিতালি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় তারা ডিজেল প্রতি লিটারে ৩৪০ মিলিগ্রাম কম দিচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের বগুড়ার পরিদর্শক শাহ আলম পলাশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!