
চুয়াডাঙ্গা প্রতিনিধি: জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ০৪.০৯.২০২৩ খ্রিঃ রাত আনুমানিক ২২:১৫ ঘটিকায় জীবননগর থানাধীন উথলী বাজারপাড়া গ্রামস্থ জনৈক জাহাঙ্গীরের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে আসামী মোঃ শহিদুল ইসলাম (২৬), পিতা-মৃত জয়নুদ্দীন, সাং-উথলী বাজারপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে মাদকদ্রব্য ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন