
মো: তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা মডেল থানা কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে দামুড়হুদা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর কবীর চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ) সাহাবুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৩.০৯.২০২৩ তারিখ রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় দামুড়হুদা মডেল থানাধীন নতিপোতা গ্রামস্থ নতিপোতা মৌজার মইষাগাড়ী মাঠে আসামী ফিত্তাজের ভোগদখলীয় সিম ক্ষেত থেকে দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের চানআলির ছেলে ১. ফিত্তাজ শেখ (৪৫) কে গাঁজা গাছের পরিচর্যা করা অবস্থায় ১১ ফুট লম্বা একটি গাঁজার গাছ (ওজন প্রায় ১২ কেজি) সহ হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত