
মো: তারিকুর রহমান, চুয়াডাংগা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার, জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসান এর নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
রবিবার (০৩ সেপ্টেম্বর) রাত ৯.৪৫ মিনিটের সময় জীবননগর থানাধীন পৌরসভাস্থ শাপলাকলিপাড়া ৭ নং ওয়ার্ডের জনৈক মোঃ রমজান আলীর পুত্র রিফাত আলী (৩৫) এর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে ৭ নং ওয়ার্ডের পোষ্ট অফিসপাড়ার মোঃ আখের আলীর ছেলে মনিরুল ইসলাম (১৯) কে নিষিদ্ধ মাদকদ্রব্য ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম জাবীদ হাসান জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ