
এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে হুইল চেয়ার বিতরণ করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
শারীরিক প্রতিবন্ধীরা হলো- উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়ন নিত্তিপোতা গ্রামের আসাদুল ইসলামের ছেলে প্রতিবন্ধী আব্দুল্লাহ কে হুইল চেয়ার প্রদান করেন।
হুইল চেয়ার বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল রহমান, চিকাশী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল কাদের জালেনী , কালের পাড়াইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিঠু, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন শিজু প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান