
গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা (৪০) নামের এক ব্যক্তি মারা গেছে। রবিবার (০৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সাস্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, রবিবার সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম রেল ক্রসিং এর উত্তর পাশে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নামা এক ব্যক্তি মারা যায়। এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তের জন্য পিবিআই ও সিআইডির দুইটি দল চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল