
মোহাম্মদ খোরশেদ হেলালী : উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.গফুর চৌধূরী সাময়িক বরখাস্ত হয়েছেন। ৩১ আগষ্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আদেশে বলা হয়েছে, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধূরীর বিরুদ্ধে দায়েরকৃত ৩টি মামলা, যথাক্রমে-(১)জি আর ৭০/১৫(উখিয়া) মামলায় উখিয়া থানার অভিযোগপত্র নং-১০৮,তারিখ-১০/১১/১৬,ধারা-১৪৩/১৪৪/১৪৯/৩৪১/৩৫৩/৩০৭/৩৩২/১০৯দন্ডবিধি যা বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। (২) দ্রুত বিচার মামলা নং-২৪/১৮ জি.আর নং-৪৪৩/১৮ (উখিয়া) মামলায় উখিয়া থানার অভিযোগপত্র নং-০১,তারিখ-১৬/০১/২০১৯ধারা আইন শৃংখলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, সংশোধনী-২০০৯-এর ৪/৫ যা বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে এবং (৩) সি.আর মামলা নং-২৩৫/২২(উখিয়া),তারিখ: ৩০/১১/২০২২এর অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে।
বর্ণিত ৩টি মামলা বিজ্ঞ আদালত কৃর্তক গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক,কক্সবাজার ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন।
যেহেতু কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। যেহেতু কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী কর্তৃক সংঘটিত অপরাধমুলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে। এদিকে নানা কর্মকান্ডের কারণে বহুল আলোচিত ও বিতর্কিত চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধূরী বরখাস্তের খবরে স্থানীয়দের মাঝে আনন্দ বিরাজ করছে। স্বত্বির নিঃশ্বাস ফেলেছে ভুক্তভোগী লোকজন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার