
মো: তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :বাংলাদেশ পুলিশেরএসপি আল-মামুন, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায় এক সপ্তাহ মেয়াদী বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্স চলমান রয়েছে।
তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলায় ৩১.০৮.২০২৩ তারিখ বেলা ১৩:০০ ঘটিকায় ০৬ দিন ব্যাপি অনুষ্ঠিত দক্ষতা উন্নয়ন কোর্স ১২তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।
পুলিশ সুপারের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সফলতা ও দক্ষতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, আরআই পুলিশ লাইন আমিনুল ইসলাম চুয়াডাঙ্গাসহ দক্ষতা উন্নয়ন কোর্সের প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীবৃন্দ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক