হোম » অন্যান্য বিভাগ » কিশোরগঞ্জে ননদকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাবিসহ গ্রেফতার ৩

কিশোরগঞ্জে ননদকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাবিসহ গ্রেফতার ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে ভাবির বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কুলিয়ারচর উপজেলার বড় ছয়সূতী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আছমা আক্তার (৫৫) একই উপজেলার লনাবাইদ গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় প্রধান অভিযুক্ত উপজেলার ছয়সূতী এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী নাছিমা (৪৫), নাছিমার ছোট বোন নার্গিস বেগম (৩৫) ও নাছিমার মেয়ে সাথী আক্তারকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সোমবার দিনগত রাতে স্বামী শাহজাহান মিয়াকে মারধর করেন স্ত্রী নাছিমা।
এ ঘটনায় মঙ্গলবার সকালে ভাইয়ের পক্ষে এসে প্রতিবাদ করে বোন আছমা ও নাদিরা। এসময় আছমার সঙ্গে ভাবি নাছিমার বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। নাছিমা, তার মেয়ে সাথী ও ছোট বোন নার্গিস মিলে আছমার চুল ধরে টানাটানি করে।পরে কিল ঘুষি ও নারিকেলের ডাঙ্গার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আছমা।একই সঙ্গে আছমার নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে।
পরে প্রতিবেশীরা আছমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!