
আওয়াজ অনলাইন: সিলেট মহানগরী ও আশপাশ এলাকায় ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটে হয় এই ভূমিকম্প হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৪ দশমিক ৬। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
সিলেট আবহাওয়া অফিস এতথ্য নিশ্চিত করে জানায়, সিলেটের জৈন্তাপুর উপজেলা সদর থেকে ১৮ কিলোমিটারের দূরে ভারতের ডাউকি নামক স্থানে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। এতে সাধারণ মানুষ কিছুটা আতঙ্কিত হলেও তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে চলতি মাসের ১৪ আগস্ট রাত ৮ টা ৪৯ মিনিটের দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার কাছাকাছি বলে জানায় আবহাওয়া অফিস। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক