
আওয়াজ অনলাইন: দক্ষিণ আফ্রিকা সফর ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
ব্রিকস সম্মেলনে যোগদান পরবর্তী এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সফরটা অত্যন্ত ফলপ্রসূ ছিল। বিশেষ করে, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার সময় আমাদের বাণিজ্যিক নানা পথ প্রশস্ত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সফরে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দেখা হয়েছে আমার। তাদের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্য প্রসার ও একে অপরের সহযোগিতার বিষয়ে নানা আলোচনা হয়।
সরকারপ্রধান সফরের প্রসঙ্গ তুলে বলেন, আমি সেখানে বক্তৃতায় বলেছি, সব হুমকি ও যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে হবে। বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছি। নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বন্ধ করারও আহ্বান জানিয়েছি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক