হোম » অন্যান্য বিভাগ » বদলগাছীতে বিচারের নামে গৃহবধুর মাথা ন্যাড়া : আটক তিন

বদলগাছীতে বিচারের নামে গৃহবধুর মাথা ন্যাড়া : আটক তিন

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মধ্যযুগীয় কায়দায় বিচারের নামে এক আদিবাসী গৃহবধুর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিয়েছে সমাজপতিরা। এমন বর্বরচিত ঘটনাটি ঘটেছে ২৮ আগষ্ট সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার গয়েশপুর পাহান পাড়া গ্রামে গৃহবধুর খলিয়ানে।

সমাজপতিরা পরকীয়ার অভিযোগ তুলে গ্রাম্য সালিশে গৃহবধুর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিয়েছে। ঐদিন সন্ধ্যায় গৃহবধু বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃতরা হলো সমাজপতি বিমল পাহান (৩৮), সুবাস পাহান (৪০) ও নাপিত ভবেশ।

জানা যায়, উপজেলার মথুরাপুর ইউপির গয়েশপুর পাহান পাড়া গ্রামের দিলিপ পাহান এর স্ত্রী বাসন্তী প্রতিবেশি যুবকের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পরে। এ নিয়ে সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হলে দিলিপ পাহান তার স্ত্রীকে শশুর বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু তাদের ঘরে ২ টি সন্তান থাকায় ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে গৃহবধুর শাশুরী তাকে বাবার বাড়ি থেকে নিয়ে আসে। বিষয়টি সমাজপতি দিলিপের চাচাতো ভাই বিমল পাহান ও সুবাস পাহান মেনে নিতে পারেনি।

তারা দুজন গ্রামবাসীকে ডেকে সোমবার সকালে প্রকাশ্য সালিশ বসিয়ে স্বামী সন্তান ও গ্রামবাসীদের সামনেই গ্রামের ভাবেশ নামে এক নাপিতকে ডেকে
মাথা ন্যাড়া করে দেয়।

এ ঘটনায় গৃহবধুর স্বামী দিলিপ পাহান জানায়, ২০১৬ সালে তাদের বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে ২ টি কন্যা সন্তান রয়েছে। দুই সপ্তাহ আগে একটি ঘটনা নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল হলে স্ত্রীকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। সন্তানদের কথা বিবেচনা করে ২৬ আগষ্ট আমার মা গিয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে আসে।

আমি আমার স্ত্রীকে মেনে নিলেও সমাজপতি আমার চাচাতো ভাই বিমল পাহান ও সুবাস পাহান মেনে নিতে পরেনি। তারা গ্রাম্য সালিশ ডেকে আমার স্ত্রীর মাথা ন্যাড়া করে দিয়ে ঘোল ঢেলে দিয়েছে। যা সম্পূর্ন অন্যায় করেছে। আমি এর বিচার চাই।

থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানায়, এ ঘটনায় ভ‚ক্তভুগী গৃহবধু থানায় মামলা করার পর অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!