
জেএম. মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে নিজের গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মোঃ হেজু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাসান নগর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের কাজিমুদ্দিন হাওলাদার বাড়ীতে এঘটনা
ঘটে। সে একই ওয়ার্ডের মৃত আঃ মালেক হাওলাদারের ছেলে। নিহত হেজু পেশায় একজন দিনমুজুর ছিলেন।
স্থানীয়রা জানান, ওইদিন সকালে বাড়ীর পাশে তার নিজ গাছের ডাল কাটতে গাছে উঠে। এসময় গাছ থেকে পড়ে গুরুত্বর আহন হন এবং হাসপাতালে নেওয়ার পূর্বে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বোরহানদ্দিন থানার অফিসার ইনর্জাচ (ওসি) মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ