
মোঃ সবুজ ইসলাম:-ঠাকুরগাঁওয়েরর রাণীশংকৈলে আগুনে একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনায় এতে ৮০০ ব্রয়লার মুরগিসহ খামারটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান খামারের মালিক
গত রবিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি বগুড়া পাড়া গ্রামের কৃষক শিপন আলীর মুরগির খামারে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খামারের মালিক শিপন আলী বলেন, ‘বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৮০০ ব্রয়লার মুরগি, পাঁচটি ফিডের বস্তা ও সব ওষুধ আগুনে পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান