হোম » অন্যান্য বিভাগ » নওগাঁয় ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নওগাঁয় ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন

জাহিদুল হক মিন্টু : ইন্টার্নশীপ বাতিল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ ৪ দফা দাবিতে নওগাঁর পত্নীতলায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ম্যাটস একাডেমিক ভবনের ভিতরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

ম্যাটস শিক্ষার্থীরা বলেন,সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। আমাদের দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত করা হয়েছে ।

অবিলম্বে ইন্টার্নশিপ বহালের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। এছাড়াও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে । এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ  নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করে আমাদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবি জানান তারা ।

অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শতাধিক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!