
মোহাম্মদ হানিফ (গোলজার হানিফ) নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী চাটখিলে গাঁজা সেবনের দায়ে এক যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাকে ৫০ টাকা জরিমানা করা হয়।
রোববার (২৭ আগস্ট) সকালে উপজেলার পাঁচগাও ইউনিয়নের ছনাগাজী বেপারী বাড়িতে এ অভিযান চালানো হয়।
দন্ডপ্রাপ্ত যুবকের নাম সফিকুল ইসলাম (৩০)। সে উপজেলার পাঁচগাও ইউনিয়নের ছনাগাজী বেপারী বাড়ির আবুল খায়েরের ছেলে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, সকালে গাঁজা সেবন করার সময় নিজ বাড়ি থেকে সফিকুলকে আটক করা হয়। এ সময় তার থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে চাটখিল থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান