
নিজস্ব সংবাদদাতা: তৃণমুলের কর্মী থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হলেন দিনাজপুরের কৃতি সন্তান মো: শাহানুর ইসলাম সিফাত।
সদ্য ঘোষিত শুক্রবার (২৫ আগষ্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৫৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রদলের পাশাপশি বিএনপির নেতাকর্মীরা মন্তব্য করেন শাহানুর ইসলামকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে অন্তভুক্ত করে তৃণমূলকে মূল্যায়ন করা হয়েছে।
তার মূল্যায়নে তৃণমূলকে আরো শক্তিশালী হবে বলে মনে করছেন বিএনপির নেতবৃন্দ। ছাত্রদল নেতা শাহিনুর রহমান দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের সুলতানপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে।
ছাত্রদলের সহ সাংগঠনিক হওয়ায় সিফাতকে তার শিক্ষা জীবনে বেড়ে ওঠা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর বন্ধু বান্ধবরা অভিনন্দন জানিয়েছেন।
ছাত্রদল নেতা শাহানুর ইসলাম জানান, আমাকে নতুন দায়িত্ব দেওয়ার জন্য আমি দেশনায়ক তারেক রহমানসহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সম্পাদকসহ সাংগঠনিক সম্পাদকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে তারেক রহমানের নির্দেশে সকল আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহন করবো। তাই সকলের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ