
মোহাম্মদ হানিফ( গোলজার হানিফ) নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ-সোনাইমুড়ী ও রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মজুমদারহাট অংশে সওজের ২৫ শতক ভূমি উদ্ধার করেছে নোয়াখালী সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এ সময় উদ্ধারকৃত ভূমিতে গড়ে তোলা স মিল গুঁড়িয়ে দিয়ে ভূমি দখলমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলের দিকে বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতের সহযোগিতায় সওজ নোয়াখালী এ অভিযান পরিচালনা করে।
উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সওজের ২৫ শতক ভূমি দখলে নিয়ে স মিল দিয়ে ভোগ করে আসছিল অবৈধ দলখদার। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে অবৈধ স মিল গুড়িয়ে দিয়ে ২৫ শতক ভূমি দখলমুক্ত করা হয়।
অভিযানে চাটখিল সড়ক উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার এবং বেগমগঞ্জ থানার একদল পুলিশ সহযোগিতা করেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন