
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর শহরের ধুনট রোড মোড় এলাকায় বিআরবি কেবলস শোরুমে দুর্র্ধষ চুরি হয়েছে।
গত বুধবার (২৩ আগস্ট) গভীররাতে এই চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শোরুমের তালা ভেঙ্গে তারসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
শোরুমের ম্যানেজার মীর সাদিকুল হাসিব জানান, বুধবার রাত ৪টার দিকে হেড অফিস থেকে ফোন পেয়ে শোরুমে আসি। এসে দেখি শোরুমের প্রধান দরজা ও তালা কাটা। পরে সিসি ক্যামেরায় দেখতে পাই দুর্বৃত্তরা রাত ১টা থেকে ৪টার মধ্যে শোরুমে প্রবেশ করে মুল্যবান বিআরবি কেবলস তারের কয়েল ও অন্যান্য সামগ্রী নিয়ে গেছে। যার আনুমানিক মুল্য প্রায় ২০ লাখ টাকা।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, খবর পেয়ে ভোরেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক