
মোহাম্মদ হানিফ( গোলজার হানিফ) নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে বাড়ির পিছনের পুকুরে পড়ে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আনভীর হোসেন উপজেলা পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়ির ফিরোজ আলম সুমনের ছেলে।
বুধবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা পলাশ জানায়, দুপুর ১২টার দিকে শিশু আনভীর পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পিছনের অনেক দূরে একটি পুকুরে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। এটা অসম্ভব কিভাবে পড়েছে, আল্লাহ ভালো জানে। বাড়ির পাশে দুটি পুকুর, কোনটিতে পড়ে নাই। অথচ বাড়ির পিছনের পুকুরে গিয়ে পড়েছে। রাস্তার মাঝে অনেক কাদা, এ বাচ্চা কিভাবে গেল। সব উপর আলাই ভালো জানে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চাটখিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) রাহেনা আক্তার জানায়, এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়নি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া