
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইউনুস (১৮) নামে এক রোহিঙ্গা যুবককে সন্ত্রাসী গ্রুপ আরএসও সোর্স সন্দেহে গুলি করে হত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত ইউনুস ওই ক্যাম্পের মো. হামিদ হোসেনের ছেলে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি।
তিনি জানান, রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরএসও সোর্স সন্দেহে আরসার সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ইউনুস। তাকে গুলি করার পর আরসার সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল