
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় দুটি সচল ৭.৬৫ বিদেশী পিস্তল সামিউল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ আগষ্ট) দুপুরে ১টার দিকে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার রাতে একটি বাস তল্লাশী করে গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাটের সামিউলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশী করে দুটি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তাকে আদালতে পাঠানো হচ্ছে। রিমান্ডের আবেদন করা হবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া