হোম » অন্যান্য বিভাগ » রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

আওয়াজ অনলাইন: গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বুধবার (২৩ আগস্ট) রাজধানীর বনানীতে ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।

বলা হয়, বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনানী এলাকায় সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!