
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া কিশোরীদের অংশ গ্রহনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক রিলিফ বাংলাদেশ ঠাকুরগাঁও শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে সদর উপজেলা গড়েয়া এসসি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
এতে ০-১ গোলে গড়েয়া বালিকা উচ্চ বিদ্যালয় কিশোরী ক্লাবকে পরাজিত করে এসসি উচ্চ বিদ্যালয় কিশোরী ক্লাব চ্যাম্পিয়ন হয়।
এ দিকে দীর্ঘ দিন পর এমন ফুটবল খেলা দেখতে এসে দারুন উচ্ছ্বসিত বিভিন্ন বয়সী নারী-পুরুষ দর্শকরা।
এ সময় উপস্থিত ছিলেন-গড়েয়া এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম,গড়েয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বানু,ইসলামিক রিলিফ ঠাকুরগাঁও শাখার প্রকল্প কর্মকর্তা প্রণব কুমার প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান