
জয়পুরহাট প্রতিনিধি: অসহায় প্রতিবন্ধীদের মাঝে স্বনির্ভরতার লক্ষ্যে ভ্রাম্যমাণ মালামালসহ জয় বাংলা মানবিক স্টল নামে ১০ দোকান বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে দশজন প্রতিবন্ধীর মাঝে পৌর মেয়রের নিজস্ব তহবিল থেকে এসব বিতরণ করা হয়।
যেসব শারীরিক প্রতিবন্ধীরা দোকান পেয়েছেন তারা হলো, আলী হোসেন,ইয়াছিন হোসেন,মীম আক্তার, মায়া রানী,শিহাব হোসেন,সুরাইয়া বেগম, রেজাউল করিম,ছানোয়ার, জামিরুল, তুহিন।
এ সময় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, মেয়রের এই উদ্যােগ প্রশংসনীয়। সরকার কিংবা কোন একক ব্যাক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে অসহায় ও দুঃস্থদের জন্য এমন প্রকল্প বাস্তবায়ন বেশ কষ্টকর। সমাজের বিত্তবানদের এ কাজে অংশ গ্রহনের জন্য তিনি উদাত্ত আহবান জানান।
এসময় পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, অসহায় মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত