
কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ আগুন ধরে যায়। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার বাগানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে কিশোরগঞ্জ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি করিমগঞ্জের বালিখলা ঘাটের দিকে যাচ্ছিল। পথে করিমগঞ্জ উপজেলার বাগানবাড়ী এলাকায় হঠাৎ অটোরিকশায় আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন