
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী প্রেসক্লাবে সভাপতি শহিদুল ইসলাম (দবির) ও সাধারণ সম্পাদক আবু জর গিফারী নির্বাচিত হয়েছে। সোমবার বদলগাছী প্রেসক্লাব কার্যালয়ে নতুন কমিটি গঠন উপলক্ষে সাবেক সভাপতি আবু সাইদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে শহিদুল ইসলাম (দবির) সভাপতি নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে আবু জর গিফারী নির্বাচিত হয়। যুগ্ম সম্পাদক খালিদ হোসেন মিলু, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ শাকিল হোসেন, আইসিটি সম্পাদক আরমান হোসেন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ ১০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান