
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি ডিবি পুলিশের হাতে আটক হয়েছে।শুক্রবার (১৮ আগস্ট) রাত সোয়া ৯ ঘটিকার ঘটিকার সময় ১২কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের ভৈরব থানার আমলাপাড়া নিউ টাউন এলাকায় মো. শাকিল মিয়া (১৯)কে গাঁজা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।
আটককৃত মো. শাকিল মিয়া (১৯) জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার মৃত বাদল মিয়ার ছেলে।জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গ্রেফতার করে মাদক কারবারি নিজ হাতে বের করে দেওয়া বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করেন।
গ্রেফতারকৃত মো. শাকিল মিয়া (১৯)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন