
মো.শহীদুল ইসলাম,চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় আগস্টের শুরুর দিকে টানা বর্ষণ ও পাহাড়ি পানির ঢলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রান বিতরণ করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও দানবীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জহুর চৌধুরী।
গত ১৭ ই আগষ্ট বৃহস্পতিবার বিকেলে দোহাজারী রূপনগর কমিউনিটি সেন্টারে চাগাচর খন্দকার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দোহাজারীর বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ২০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন, মাওলানা সুলতান আহমদ মোজাদ্দেদী, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জহুর চৌধুরী, স্বেচ্ছাসেবীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এ কে এম আজগর আলী,প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম দক্ষিণ জেলার সহ সভাপতি হামিদুল হক চৌধুরী, মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ও দোহাজারী পৌরসভা যুবলীগের যুগ্ন আহবায়ক মো: সোলাইমান, হাফেজ আবু বক্কর, চাগাচর খন্দকার ফাউন্ডেশনের পরিচালক ড: নোমান রেজভী ও বোরহান রাব্বানী, সাংবাদিক সৈকত দাশ ইমন, মো.শহীদুল ইসলাম, কামরুল ইসলাম মুস্তফা, মো: জাবের বিন রহমান আরজু প্রমুখ।
আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ জহুর চৌধুরী সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বলেন, গত কয়েকদিন আগে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দক্ষিণ চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলায় যে ক্ষতি সাধিত হয়েছে সকলের সহযোগিতা ছাড়া তা কাটিয়ে ওঠা সহজ হবে না। আমি প্রত্যেকটা উপজেলায় সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে ত্রান বিতরণ করে যাচ্ছি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল