হোম » আন্তর্জাতিক » বিশ্বের ২৫ দেশে তীব্র পানি সংকট

বিশ্বের ২৫ দেশে তীব্র পানি সংকট

আওয়াজ অনলাইন: বিশ্বের ২৫টি দেশের ২শ’ কোটিরও বেশি মানুষ বর্তমানে তীব্র পানি সংকটের মুখে রয়েছে।  

ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের গবেষণা বলছে, প্রতি বছর ওই ২৫ দেশ তাদের মোট পানি সরবরাহের ৮০ শতাংশ ব্যবহার করছে। এরফলে বাড়ছে সংকট।

বিশ্বের ২শ’ কোটির বেশি মানুষের বসবাস ওইসব দেশে। এরমধ্যে সবচেয়ে বেশি চাপে রয়েছে- সৌদি আরব, চিলি,  বেলজিয়াম, গ্রিস, বাহরাইন, সাইপ্রাস, কুয়েত, লেবানন এবং ওমান।

গবেষণায় আরও বলা হয়, বর্তমানে বিশ্বের ৪শ’ কোটি মানুষ বছরে অন্তত এক মাস পানি সংকটে থাকে। এর প্রভাব পড়ছে কৃষিখাতেও। এরইমধ্যে বিশ্বের ৬০ শতাংশের বেশি কৃষি ভূমি উচ্চ পানি সংকটের মুখে রয়েছে।

গবেষকরা জানান, এ অবস্থা চলতে থাকলে ২০৫০ সাল নাগাদ বিশ্বের ৬০ শতাংশের বেশি মানুষ তীব্র পানি সংকটের মুখোমুখি হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!