
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনেকাটা পড়ে নার্গিস আক্তার (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি রেলওয়ে ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়া গ্রামের ভ্যানচালক জুলহাসের স্ত্রী নার্গিস আক্তার বুধবার দুপুরে ছাগল চড়াতে যান।
সকাল সোয়া ১১টার দিকে তারাকান্দি রেলষ্টেশন থেকে ছেড়ে আসা জিএম লোকাল ট্রেনের শব্দে রেললাইনের উপর থাকা গৃহপালিত ছাগল সরিয়ে দেয়ার সময় পা পিছলে পড়ে যান। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (আইসি) সরোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, বুধবার সকালে ট্রেনে কাটা পরে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল